৪/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৭২-[১৯] - সালাত
আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬৭২-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৭২-[১৯]
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ «ثِنْتَانِ لَا تُرَدَّانِ أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ وَعِنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا» وَّفِىْ رِوَايَةٍ «وَّتَحْتَ الْمَطَرِ». رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ اِلَّا اَنَّه لَمْ يَذْكُرْ «وَتَحْت الْمَطَر
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দুইসময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না অথবা (তিনি বলেছেন) কমই ফিরিয়ে দেয়া হয়। আযানের সময়ের দোয়া ও যুদ্ধের সময়ের দোয়া, যখন পরস্পর কাটাকাটি, মারামারি আরম্ভ হয়ে যায়। আর এক বর্ণনায় আছে বৃষ্টি বর্ষণের সময়ে দোয়া। [১]
[১] সহীহ: আবূ দাঊদ ২৫৪০, দারিমী ১২৩৬, সহীহ আল জামি‘ ৩০৭৮। তবে تَحْتَ الْمَطَرِ-এর বর্ণনাটি দুর্বল। কারণ তাতে একজন অপরিচিত রাবী রয়েছে। তবে আলবানী (রহঃ) সহীহ আল্ জামি‘-তে এ অংশটিকেও সহীহ বলেছেন। তবে দারিমীর বর্ণনায় “বৃষ্টির বর্ষণের” কথাটুকু উল্লেখ হয়নি।
