৪/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৭২১-[৩২] - সালাত
মসজিদ ও সালাতের স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৭২১-[৩২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৭২১-[৩২]
وَعَنْ بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ بَشِّرْ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ. رَوَاهُ التِّرْمِذِىُّ وأَبُوْ دَاوٗدَ
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও তাদেরকে যারা অন্ধকারে মসজিদে যায়। [১]
[১] সহীহ লিগয়রিহী : তিরমিযী ২২৩, আবূ দাঊদ ৫৬১, সহীহ আত্ তারগীব ৩১৫। যদিও ইমাম তিরমিযী হাদীসটির সানাদকে দুর্বল বলেছেন। কিন্তু দশেরও অধিক সাহাবী থেকে বর্ণিত এর অনেক শাহিদমূলক বর্ণনা থাকায় তা সহীহ-এর স্তরে উন্নীত হয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
