৪/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৭২৮-[৩৯] - সালাত
মসজিদ ও সালাতের স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৭২৮-[৩৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৭২৮-[৩৯]
وَعَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ خَرَجَ مِنْ بَيْتِه مُتَطَهِّرًا إِلى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُه كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ وَمَنْ خَرَجَ إِلى تَسْبِيحِ الضُّحى لَا يَنْصِبُه اِلَّا إِيَّاهُ فَأَجْرُه كَأَجْرِ الْمُعْتَمِرِ وَصَلَاةٌ عَلى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ.رَوَاهُ أَحْمَد أَبُوْ دَاوٗدَ
আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজের ঘর হতে ওজু করে ফার্য সালাত আদায় করার জন্য বের হয়েছে তার সওয়াব একজন ইহরাম বাঁধা হাজির সওয়াবের সমান। আর যে ব্যক্তি সালাতুয্ যুহার জন্য বের হয়েছে আর এই সালাত ব্যতীত অন্য কোন জিনিস তাকে এদিকে ধাবিত করে না সে সওয়াব পাবে একজন 'উমরাহকারীর সমান। এক সালাতের পর অন্য সালাত আদায় করা, যার মাঝখানে কোন বেহুদা কথা বলেনি তা "ইল্লীয়ীন"-এ লেখা হয়ে থাকে। [১]
[১] হাসান : আবূ দাঊদ ৫৫৮, সহীহ আত্ তারগীব ৩২০, আহমাদ ২২৩০৪, ২২৩৭৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
