৪/৭. অধ্যায়ঃ

মসজিদ ও সালাতের স্থান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৫২-[৬৩]

وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ صَلَاةُ الرَّجُلِ فِي بَيْتِه بِصَلَاةٍ وَصَلَاتُه فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً وَصَلَاتُه فِي الْمَسْجِدِ الَّذِىْ يُجَمَّعُ فِيهِ بِخَمْسِ مِائَةِ صَلَاةٍ وَصَلَاتُه فِي الْمَسْجِدِ الْأَقْصى بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ وَصَلَاتُه فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ. رَوَاهُ ابن مَاجَةَ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি তার ঘরে সালাত আদায় করে, তাহলে তার এ সালাত এক সালাতের সমান। আর যদি সে এলাকার পাঞ্জেগানা মসজিদে সালাত আদায় করে তাহলে তার এই সালাত পঁচিশ সালাতের সমান। আর যদি জুমু’আহ মসজিদে সালাত আদায় করে তাহলে তার সালাত পাঁচশত সালাতের সমান। সে যদি মসজিদে আক্বসা অর্থাৎ বায়তুল মাকদিসে সালাত আদায় করে, তার এ সালাত পঞ্চাশ হাজার সালাতের সমান। আর যদি আমার মসজিদে (মসজিদে নাবাবী) সালাত আদায় করে তার এ সালাত পঞ্চাশ হাজার সালাতের সমান। আর সে যদি মসজিদুল হারামে সালাত আদায় করে তবে তার সালাত এক লাখ সালাতের সমান। [১]

[১] খুবই য‘ঈফ : ইবনু মাজাহ্ ১৪১৩, য‘ঈফ আল জামি‘ ৭৫৬। কারণ এর সানাদে বাযীক্ব আবূ ‘আবদুল্লাহ (রাঃ) আল্ আলহানী নামে একজন মুখতালিফ ফি রাবী রয়েছে। তার শিক্ষক ‘আবদুল খাত্ত্বাব আদ্ দিমাশক্বী সেও একজন মাজহুল বা অপরিচিত রাবী। ইমাম যাহাবী একে মুনকার বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন