৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৮১-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৮১-[১০]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ إِذَا صَلّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِه شَيْئًا فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا فَإِنْ لَمْ يَكُنْ مَعَه عَصًا فَلْيَخْطُطْ خَطًّا ثُمَّ لَا يَضُرُّه مَا مَرَّ أَمَامَه. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وابن مَاجَةَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন তার সামনে কিছু গেড়ে দেয়। কিছু যদি না পায় তাহলে তার লাঠিটা যেন দাঁড় করিয়ে দেয়। যদি তার সাথে লাঠিও না থাকে, তাহলে সে যেন সামনে একটা রেখা টেনে দেয়। এরপর তার সামনে দিয়ে কিছু যাতায়াত করলে তার কোন ক্ষতি হবে না। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৮৯, ইবনু মাজাহ্ ৯৪৩, য‘ঈফ আল জামি‘ ৫২৯। কারণ এর সানাদে চরম বিশৃ্ঙ্খলা ও দু’জন অপরিচিত রাবী রয়েছে।
