৪/১৩. অধ্যায়ঃ
রুকু - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮৮৬-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮৮৬-[১৯]
وَعَنْ النُّعْمَانِ بْنِ مُرَّةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَا تَرَوْنَ فِي الشَّارِبِ وَالزَّانِي وَالسَّارِقِ وَذلِكَ قَبْلَ أَنْ تُنْزَلَ فِيهِمْ الْحُدُوْدُ قَالُوا اللّهُ وَرَسُولُهٗ أَعْلَمُ قَالَ هُنَّ فَوَاحِشُ وَفِيهِنَّ عُقُوبَةٌ وَأَسْوَأُ السَّرِقَةِ الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِه قَالُوا وَكَيْفَ يَسْرِقُ صَلَاتِه يَا رَسُولَ اللهِ قَالَ لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا. رَوَاهُ مالك وأَحْمَد وروى الدَّارِمِيُّ نحوه
নু'মান ইবনু মুররাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বললেন, মদ্যপায়ী, ব্যভিচারী ও চোরের ব্যাপারে তোমাদের কি ধারণা? নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) – এর এ প্রশ্নটি এসব অপরাধের শাস্তি বিধানের আয়াত নাযিল হবার আগের। সাহাবীগণ আরয করলেন, এ ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূলই ভাল জানেন। নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) উত্তর দিলেন, গুনাহ কাবীরাহ, এর সাজাও আছে। আর নিকৃষ্টতম চুরি হল যা মানুষ তার সালাতে করে থাকে। সাহাবীগণ আরয করলেন, হে আল্লাহর রাসূল! মানুষ তার সালাতে কিভাবে চুরি করে থাকে? রাসূল (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বললেন, মানুষ রুকূ’- সাজদাহ্ পূর্ণভাবে আদায় না করে (এ চুরি করে থাকে)। [৯০৬] আহমাদ ও দারিমীতে হাদীসটি পাওয়া যায়নি ।[১]
[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ৪০৩, দারিমী ১৩৬৭, সহীহ আত্ তারগীব ৫৩৪।
