৪/১৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯০২-[১৬] - সালাত
সিজদা ও তার মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯০২-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯০২-[১৬]
وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ شِبْلٍ قَالَ نَهى رَسُولُ اللهِ ﷺ عَنْ نَقْرَةِ الْغُرَابِ وَافْتِرَاشِ السَّبُعِ وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَكَانَ فِي الْمَسْجِدِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ.رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وَالدَّارِمِيُّ
'আবদুর রহমান ইবনু শিব্ল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় কাকের মতো ঠোঁকর মারতে, হিংস্র প্রাণীর মতো জমিনে হাত বিছিয়ে দিতে ও উটের মতো মসজিদের মধ্যে নিজের জন্য স্থান নির্দিষ্ট করে নিতে নিষেধ করেছেন। [১]
[১] হাসান লিগয়রিহী : আবূ দাঊদ ৮৬২, নাসায়ী ১১১২, সহীহ আত্ তারগীব ৫২৩, দারিমী ১৩৬২।
