৪/১৪. অধ্যায়ঃ
সিজদা ও তার মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯০৫-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯০৫-[১৯]
وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَقُولُ مَنْ وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ فَلْيَضَعْ كَفَّيْهِ عَلَى الَّذِي وَضَعَ عَلَيْهِ جَبْهَتَهُ ثُمَّ إِذَا رَفَعَ فَلْيَرْفَعْهُمَا فَإِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ. رَوَاهُ مالك
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমার (রাঃ) বলতেন, যে ব্যক্তি সালাতের সাজদায় নিজের কপাল জমিনে রাখে সে যেন তার হাত দুটিকেও জমিনে ওখানে রাখে যেখানে কপাল রাখে। তারপর যখন সিজদাহ হতে উঠবে তখন নিজের হাত দুটিও উঠায়। কারণ যেভাবে মুখমন্ডল সিজদাহ করে ঠিক সেভাবে দু হাতও সিজদাহ করে। [১]
[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ৩৯১।
