৪/১৫. অধ্যায়ঃ
তাশাহুদ - প্রথম অনুচ্ছেদ
উল্লেখ্য যে, আত্তাহিয়্যাতুকে তাশাহুদ বলার কারণ এতে তাওহীদ ও রিসালাত (রিসালাত) সম্পর্কে সাক্ষ্য উচ্চারিত হয় আর সকল দু’আ ও আযকার হতে এ দু’আটি সবচেয়ে দামী ও মর্যাদাপূর্ণ।
মিশকাতুল মাসাবিহ : ৯০৮-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯০৮-[৩]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنى عَلى فَخِذِهِ الْيُمْنى وَيَدَهُ الْيُسْرى عَلى فَخِذِهِ الْيُسْرى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهٗ عَلى إِصْبَعِهِ الْوُسْطى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرى رُكْبَتَه. رَوَاهُ مُسْلِمٌ
আবদুল্লাহ ইবনুয্ যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাশাহহুদ অর্থাৎ আত্তাহিয়্যাতু পড়ার জন্য বসলে নিজের ডান হাত ডান রানের উপর এবং বাম হাত বাম রানের উপর রাখতেন। শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধা আঙ্গুল মধ্যমা আঙ্গুলের নিকটে রাখতেন। বাম হাতের তালু দিয়ে বাম হাঁটু জড়িয়ে ধরতেন। [১]
[১] সহীহ : মুসলিম ৮৭৯।
