৪/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯১৩-[৮] - সালাত
তাশাহুদ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯১৩-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯১৩-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ إِنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ وَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَحِّدْ أَحِّدْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِـيُِّ وَالْبَيْهَقِىُّ فِى الدَّعْوَاتِ الْكَبِيْرُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি সালাতে তাশাহহুদ পড়ার সময় শাহাদাতের দু আঙ্গুল উঠিয়ে ইশারা করতে লাগল। নবী (ﷺ) তাকে বললেন, এক আঙ্গুল দিয়েই ইশারা কর, এক আঙ্গুল দিয়েই ইশারা কর। [১]
[১] হাসান সহীহ : তিরমিযী ৩৫৫৭, নাসায়ী ১২৭২, দা‘ওয়াতুল কাবীর ৩১৬।
