৪/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯১৭-[১২] - সালাত
তাশাহুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯১৭-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯১৭-[১২]
وَعَنْ نَافِعٍ قَالَ كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلى رُكْبَتَيْهِ وَأَشَارَ بِإِصْبَعِه وَأَتْبَعَهَا بَصَرَهٗ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَهِيَ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ الْحَدِيدِ يَعْنِي السَّبَّابَةَ. رَوَاهُ أَحْمَد
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) যখন সালাতে বসতেন, নিজের দু হাত নিজের দু রানের উপর রাখতেন। আর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন এবং তাঁর চোখের দৃষ্টি থাকত আঙ্গুলের প্রতি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ শাহাদাত আঙ্গুল শয়তানের কাছে লোহার চেয়ে বেশী শক্ত। অর্থাৎ শাহাদাত আঙ্গুল দিয়ে তাওহীদের ইশারা করা শয়তানের উপর নেযা নিক্ষেপ করার চেয়েও কঠিন। [১]
[১] হাসান : আহমাদ ৫৯৬৪।
