৪/১৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৩১-[১৩] - সালাত
নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ ও তার মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯৩১-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৩১-[১৩]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ كُنْتُ أُصَلِّي وَالنَّبِيُّ ﷺ وَأَبُو بَكْرٍ وَّعُمَرُ مَعَه فَلَمَّا جَلَسْتُ بَدَأْتُ بِالثَّنَاءِ عَلَى اللهِ تعالى ثُمَّ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ ﷺ ثُمَّ دَعَوْتُ لِنَفْسِي فَقَالَ النَّبِيُّ ﷺ سَلْ تُعْطَهْ سَلْ تُعْطَهْ. رَوَاهُ التِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি সালাত আদায় করছিলাম। নবী (ﷺ) ও উপস্থিত ছিলেন। তাঁর কাছে ছিলেন আবূ বাকর ও উমর (রাঃ)। সালাত শেষে আমি যখন বসলাম আল্লাহ তা’আলার প্রশংসা করলাম, এরপর রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরূদ পাঠ করলাম। তারপর আমি আমার নিজের জন্য দোয়া করতে লাগলাম। নবী (ﷺ) বললেন, চাও, তোমাকে দেয়া হবে। চাও, তোমাকে দেয়া হবে। [১]
[১] হাসান সহীহ : তিরমিযী ৫৯৩।
