৪/১৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৩৬-[১৮] - সালাত

নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ ও তার মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৩৬-[১৮]

وَعَنْ رُوَيْفِعِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ صَلّى عَلى مُحَمَّدٍ وَقَالَ اللّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ وَجَبَتْ لَه شَفَاعَتِي. رَوَاهُ أَحْمَد

রুওয়াইফি‘ ইবনু সাবিত আল আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুহাম্মাদ (ﷺ) এর উপর দরূদ পড়বে এবং বলবে, “আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল ক্বিয়ামাতি”। (হে আল্লাহ! তাঁকে তুমি কিয়ামতের দিন তোমার কাছে মর্যাদাপূর্ণ স্থান দিও) আমার সুপারিশ তার জন্য অনিবার্য হয়ে যাবে। [১]

[১] য‘ঈফ : আহমাদ ১৬৫৪৩, য‘ঈফ আত্ তারগীব ১০৩৮। কারণ এর সানাদে ইবনু লাহ্ইয়া রয়েছে। দ্বিতীয়ত এর সানাদে ওয়াফা ইবনু শুরাইহ আল্ হাযরামী রয়েছে যাকে ইবনু হিব্বান ছাড়া কেউ বিশ্বস্ত বলেননি এবং তার থেকে মাত্র দু’জন রাবী হাদীস বর্ণনা করেছে। আর এজন্যই হাফিয ইবনু হাজার তাকে হাদীস বর্ণনায় শিথিল বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন