৪/১৬. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর ওপর দরুদ পাঠ ও তার মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৯৩৮-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৯৩৮-[২০]
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لَا يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتّى تُصَلِّيَ عَلَى نَبِيِّك. رَوَاهُ التِّرْمِذِيُّ
উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
দুআ আসমান ও জমিনের মধ্যে লটকিয়ে থাকে। এর থেকে কিছুই উপরে উঠে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর উপর দরূদ না পাঠাও। [১]
[১] সহীহ লিগয়রিহী : তিরমিযী ৪৮৬, সহীহ আত্ তারগীব ১৬৭৬।
