৪/১৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৪৬-[৮] - সালাত

তাশাহুদের মধ্যে দোয়া - প্রথম অনুচ্ছেদ

তাশাহুদের মধ্যে দু‘আ করা- এর অর্থ হচ্ছে সালাতের শেষে দরূদ পাঠ করার পর দু‘আ করা। আর তা হবে, সালাম ফিরানোর পূর্বে। এ সময় দু‘আ করার জন্য নবী (ﷺ) বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৪৬-[৮]

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ لَا يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلَاتِه يَرى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لَا يَنْصَرِفَ اِلَّا عَنْ يَمِينِه لَقَدْ رَأَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ كَثِيْرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِه. مُتَّفَقٌ عَلَيْهِ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তোমাদের কেউ যেন শয়তানের জন্য নিজেদের সালাতের কোন অংশ নির্দিষ্ট না করে একথা ভেবে যে, শুধু ডান দিকে ঘুরে বসাই তার জন্য নির্দিষ্ট। আমি নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) -কে অনেকবার বাম দিকেও ঘুরে বসতে দেখেছি। [১]

[১] সহীহ : বুখারী ৮৫২, মুসলিম ৭০৭, দারেমী ১৩৯০, ইবনু মাজাহ্ ৯৩০, আহমাদ ৩৬৩১।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন