৪/১৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৯৫৬-[১৮] - সালাত
তাশাহুদের মধ্যে দোয়া - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৯৫৬-[১৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৯৫৬-[১৮]
وَعَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ فِي صَلَاتِه بَعْدَ التَّشَهُّدِ أَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللهِ وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ﷺ. رَوَاهُ النِّسَآئِىُّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সালাতের মধ্যে আত্তাহিয়্যাতু পাঠ করার পর বলতেন, “আহসানুল কালা-মি কালামুল্ল-হি ওয়া আহসানুল হাদয়ি হাদয়ু মুহাম্মাদিন (ﷺ) ”- (অর্থাৎ- আল্লাহর ‘কালামই’ সর্বোত্তম কালাম। আর রাসূলুল্লাহ (ﷺ) এর হিদায়াতই সর্বোত্তম হিদায়াত।) [১]
[১] সানাদটি সহীহ : নাসায়ী ১৩১১।
