২/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ২২ - কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে যঈফ হাদীস : ২২
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ২২
'ইরবায ইবনু সারিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূল (ﷺ) দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি তার গদিতে ঠেস দিয়ে এ কথা মনে করবে যে, আল্লাহ যা এই কোরআনে হারাম করেছেন তা ব্যতীত আর কিছুই হারাম করেননি। তোমরা জেনে রাখ, আমি কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয়ে নির্দেশ করেছি, উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধও করেছি। আমার এরূপ বিষয়ও নিশ্চয় কোরআনের বিষয়ের সমান; বরং তা হতেও অধিক হবে। তোমরা মনে রাখবে যে, অনুমতি ব্যতীত আহলে কিতাব যিম্মিদের বসত ঘরে প্রবেশ করা, তাদের নারীদের প্রহার করা এবং তাদের ফল শস্য খাওয়াকেও তোমাদের জন্য হালাল করিনি। যদি তারা তাদের উপর নির্ধারিত কর আদায় করে দেয়। (অথচ এসব বিষয় কোরআনে নেই)।
আবুদাউদ হা/৩০৫২; মিশকাত হা/১৬৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১৫৭, ১/১২২ পৃঃ। সিলসিলা যঈফাহ হা/৮৮২ তাহক্বীক্ব : যঈফ।
