২/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৩১ - কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে যঈফ হাদীস : ৩১
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৩১
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, কোরআন পাঁচভাবে নাযিল হয়েছে :১. হালাল২. হারাম৩. মুহকাম,৪. মুতাশাবেহ এবং৫. আমছাল (উপদেশ)। সুতরাং তোমরা হালালকে হালাল জানবে, হারামকে হারাম মনে করবে। মুতাশাবেহ-এর প্রতি ঈমান আনবে এবং আমছাল দ্বারা উপদেশ গ্রহণ করবে। শু’আবুল ঈমানে এসেছে, তোমরা হালালের সাথে আমল করবে, হারাম হতে বেঁচে থাকবে এবং মুহকামের অনুসরণ করবে।
বায়হাক্বী, শু’আবুল ঈমান হা/২২৯৩; মিশকাত হা/১৮২; বঙ্গানুবাদ মিশকাত হা/১৭৩. ১/১৩১ পৃঃ। তাহক্বীক্ব : যঈফ।
