২/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৩৭ - কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
কিতাব সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
মিশকাতে যঈফ হাদীস : ৩৭
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৩৭
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
কেউ যদি অন্য কারো তরীক্বা অনুসরণ করতে চায়, সে যেন তাঁদের তরীক্বা অনুসরণ করে, যারা দুনিয়া থেকে চলে গেছে। কারণ জীবিত ব্যক্তি ফিতনা হতে নিরাপদ নয়। আর তাঁরা হচ্ছেন- রাসূল (ﷺ)-এর সাহাবীগণ, যারা এই উম্মতের শ্রেষ্ঠ লোক ছিলেন। পরিচ্ছন্ন অন্তঃকরণ হিসাবে ও পরিপূর্ণ জ্ঞান হিসাবে এবং স্বল্পতম ছিলেন কৃত্রিমতার দিক থেকে। আল্লাহ তা’আলা তাঁদেরকে তাঁর নবীর সাহচর্য এবং আপন দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মনোনীত করেছেন। সুতরাং তোমরা তাঁদের মান ও মর্যাদা উপলব্ধি করার চেষ্টা কর, তাঁদের পদচিহ্নের অনুসরণ করে চল এবং যথাসাধ্য তাঁদের আখলাক ও চরিত্র আঁকড়ে ধর। তাঁরা সরল সঠিক পথে ছিলেন।
রাযীন, মিশকাত হা/১৯৩; বঙ্গানুবাদ মিশকাত হা/১৮৩, ১/১৩৪ পৃ:। তাহক্বীক্ব : যঈফ।
