৪/৪৮. অধ্যায়ঃ

মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ

সহিহ মুসলিমহাদিস নম্বর ১০১৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي قَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً

বুস্‌র ইবনু সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

যায়দ ইবন খালিদ আল জুহানী (রাঃ) তাকে আবু জুহাইম-এর কাছে পাঠালেন সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রমকারী সম্পর্কে রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যা শুনেছেন সে সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। আবু জুহাইম বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সালাত আদায়কারীর সামনে দিয়ে চলাচলকারী যদি জানত সে কত বড় পাপ করছে, তাহলে সে তার সামনে দিয়ে চলাচল করার পরিবর্তে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকা নিজের জন্য ভাল মনে করত। আবু নায্‌র বলেন, তিনি কি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন- তা আমার জানা নেই।

ইসলামী ফাউন্ডেশনঃ ১০১৩, ইসলামীক সেন্টারঃ ১০২৪

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন