৪/৫২. অধ্যায়ঃ
একটি মাত্র কাপড় পরিধান করে সলাত আদায় করা এবং তা পরিধান করার নিয়ম বিধান
সহিহ মুসলিম : ১০৪৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১০৪৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে একটি কাপড় পরে সালাত আদায় করতে দেখেছি। তিনি কাপড়টির দুই মাথা পিছন দিক থেকে দুই কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে এনে বুকের উপর বেঁধেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১০৩৭, ইসলামীক সেন্টারঃ ১০৪৭
