৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১০৫০ - নবীজির পাঁচ বিশেষ মর্যাদা
নাবী (ﷺ)-এর মসজিদ নির্মাণ
রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পাঁচ বিশেষ মর্যাদা ও উম্মতের জন্য শিক্ষা
সহীহ মুসলিম : ১০৫০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১০৫০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي كَانَ كُلُّ نَبِيٍّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى كُلِّ أَحْمَرَ وَأَسْوَدَ وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ وَلَمْ تُحَلَّ لأَحَدٍ قَبْلِي وَجُعِلَتْ لِيَ الأَرْضُ طَيِّبَةً طَهُورًا وَمَسْجِدًا فَأَيُّمَا رَجُلٍ أَدْرَكَتْهُ الصَّلاَةُ صَلَّى حَيْثُ كَانَ وَنُصِرْتُ بِالرُّعْبِ بَيْنَ يَدَىْ مَسِيرَةِ شَهْرٍ وَأُعْطِيتُ الشَّفَاعَةَ " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাকে এমন পাঁচটি বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোন নবীকে দেয়া হয়নি, প্রত্যেক নবীকে শুধু তাঁর কাওমের জন্য পাঠানো হতো। কিন্তু আমাকে সাদা ও কালো সবার জন্য নবী করে পাঠানো হয়েছে। আমার জন্য গণীমাত বা যুদ্ধলব্ধ অর্থ-সম্পদ হালাল করে দেয়া হয়েছে। কিন্তু আমার পূর্বে আর কারো (কোন নবীর) জন্য তা হালাল ছিল না। আমার জন্য গোটা পৃথিবী পাক-পবিত্র ও মসজিদ করে দেয়া হয়েছে। সুতরাং সালাতের সময় হলে যে কোন লোক যে কোন স্থানে সালাত আদায় করে নিতে পারে। আমাকে একমাসের পথের দূরত্ব পর্যন্ত অত্যন্ত শান শাওকাত সহকারে (শত্রু ও অন্তর ভীতি দ্বারা) সাহায্য করা হয়েছে। আর আমাকে শাফা’আতের সুযোগ দান করা হয়েছে।
ই. ফা. ১০৪৪ ই. সে. ১০৫৪
সহীহ মুসলিম হাদিস ১০৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর পাঁচটি বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যের কথা বলেছেন। পূর্বের নবীরা তাঁদের নিজ নিজ কওমের জন্য প্রেরিত হতেন, কিন্তু তাঁকে সাদা-কালো সবার জন্য নবী করে পাঠানো হয়েছে। তাঁর জন্য গণিমত বা যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। তাঁর জন্য গোটা পৃথিবী পবিত্র ও মসজিদ করে দেওয়া হয়েছে, তাই সালাতের সময় হলে মানুষ যে স্থানে থাকে, সেখানে সালাত আদায় করতে পারে। তাঁকে এক মাসের পথের দূরত্ব পর্যন্ত প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে। আর তাঁকে শাফাআতের সুযোগ দান করা হয়েছে। এই হাদিসে নবীজির মর্যাদা, বিশ্বজনীন নবুয়ত, পৃথিবী মসজিদ এবং শাফাআত—এসব মূল বিষয় এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সব মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে।
- এই উম্মতের জন্য পৃথিবীকে পবিত্র ও মসজিদ করা হয়েছে।
- সালাতের সময় হলে উপযুক্ত স্থানে সালাত আদায় করা যায়।
- শাফাআতের সুযোগ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিশেষ মর্যাদার মধ্যে একটি।
