৫/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১০৭৬ - আল্লাহর জন্য মসজিদ নির্মাণ

মসজিদ নির্মাণের ফাযীলত এবং তার প্রতি উৎসাহ প্রদান

আল্লাহর জন্য মসজিদ নির্মাণের ফজিলত

সহীহ মুসলিমহাদিস নম্বর ১০৭৬

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ ﷺ . إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى - قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ - يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ - بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " .وَقَالَ ابْنُ عِيسَى فِي رِوَايَتِهِ «مِثْلَهُ فِي الْجَنَّةِ " .

‘উবায়দুল্লাহ আল খাওলানী (রহঃ) হতে বর্ণিতঃ

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) যে সময় রাসূলুল্লাহ (ﷺ) -এর মসজিদ নির্মাণ করলেন এবং এ কারণে লোকজন তার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে শুরু করলো তখন ‘উবায়দুল্লাহ খাওলানী ‘উসমানকে বলতে শুনেছেন, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলেছ। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, হাদীস বর্ণনাকারী বুকায়র বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন এর মাধ্যমে (মসজিদ নির্মাণ) যদি সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করে তাহলে মহান আল্লাহ তা’আলাও তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন বলে উল্লেখ করেছেন। ইবনু ‘ঈসা তাঁর বর্ণনায় (জান্নাতের মধ্যে অনুরূপ) শব্দ ব্যবহার করেছেন।

ই.ফা. ১০৭০, ই.সে. ১০৭৮

সহীহ মুসলিম হাদিস ১০৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবন আফফান (রাঃ)-এর সময়ের একটি ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মসজিদ নির্মাণের কাজ করলে কিছু লোক তাঁর সম্পর্কে বেশি কথা বলতে থাকে। তখন তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। বর্ণনায় ‘আমার মনে হয় তিনি বলেছিলেন’ ধরনের সতর্ক ভাষাও আছে, যা বর্ণনাকারীর আমানতদারিতা দেখায়। আল্লাহর জন্য মসজিদ নির্মাণের ফজিলত এখানে নিয়তের সঙ্গে যুক্ত। শুধু ভবন বানানো নয়, উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদ নির্মাণের কাজে আল্লাহর সন্তুষ্টির নিয়ত গুরুত্বপূর্ণ।
  • সৎ কাজ নিয়ে মানুষের মন্তব্যে বিচলিত না হয়ে দলীলের দিকে ফিরতে হয়।
  • মসজিদ নির্মাণ একটি মর্যাদাপূর্ণ কাজ, যদি তা আল্লাহর জন্য হয়।
  • হাদিস বর্ণনায় সতর্কতা ও আমানতদারিতা রক্ষা করা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন