৫/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১১১৫ - রবের সামনে দাঁড়িয়ে থুথু নয়

সলাতে হোক বা সলাতের বাইরে মাসজিদে থুথু নিক্ষেপ করা নিষিদ্ধ

সালাতে রবের সামনে দাঁড়ানোর আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ১১১৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَأَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ «مَا بَالُ أَحَدِكُمْ يَقُومُ مُسْتَقْبِلَ رَبِّهِ فَيَتَنَخَّعُ أَمَامَهُ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يُسْتَقْبَلَ فَيُتَنَخَّعَ فِي وَجْهِهِ فَإِذَا تَنَخَّعَ أَحَدُكُمْ فَلْيَتَنَخَّعْ عَنْ يَسَارِهِ تَحْتَ قَدَمِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَقُلْ هَكَذَا». وَوَصَفَ الْقَاسِمُ فَتَفَلَ فِي ثَوْبِهِ ثُمَّ مَسَحَ بَعْضَهُ عَلَى بَعْضٍ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একদিন মসজিদের কেবলার দিকে (কেবলার দিকে দেয়ালে) থুথু দেখতে পেলেন। তিনি (ﷺ) তখন লোকদের কাছে এসে বললেনঃ তোমাদের কি হয়েছে যে, তোমরা কেউ তার প্রভুর সামনে দাঁড়িয়ে সামনের দিকে থুথু নিক্ষেপ করে। কেউ তোমাদের মুখের উপর দাঁড়িয়ে মুখের উপর থুথু নিক্ষেপ করুক এটা কি তোমরা পছন্দ করবে? তোমাদের কাউকে (মসজিদে) থুথু নিক্ষেপ করতে হলে সে যেন বাঁ দিকে পায়ের নিচে থুথু নিক্ষেপ করে। আর যদি এরূপ করার অবকাশ না পায় তাহলে যেন এরূপ করে। ক্বাসিম ইবনু মিহরান তা এভাবে করে দেখিয়ে দিলেন যে, তিনি কাপড়ে থুথু ফেললেন এবং কাপড়খানা ঘষলেন।

ই.ফা. ১১০৮, ই.সে ১১১৭

সহীহ মুসলিম হাদিস ১১১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদের কিবলার দিকে থুথু দেখতে পেলেন। তিনি মানুষের সামনে এসে গভীরভাবে বুঝালেন, তোমাদের কেউ তার প্রভুর সামনে দাঁড়িয়ে কীভাবে সামনে থুথু ফেলে? তিনি মানুষের অনুভূতিকে জাগিয়ে দিলেন—কেউ যদি তোমার মুখের সামনে দাঁড়িয়ে তোমার মুখের দিকে থুথু ফেলে, তুমি কি তা পছন্দ করবে? এরপর তিনি প্রয়োজন হলে বাঁ দিকে পায়ের নিচে ফেলতে বললেন। আর সুযোগ না থাকলে কাপড়ে ফেলে কাপড় ঘষে নেওয়ার পদ্ধতি দেখানো হলো। এই হাদিস সালাতের আদব, মসজিদের পরিচ্ছন্নতা এবং আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি খুব শক্তভাবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে সামনে থুথু ফেলা গুরুতর আদবের خلاف।
  • মুসল্লি তার প্রভুর সামনে দাঁড়ানোর অনুভূতি রাখবে।
  • প্রয়োজনে বাঁ দিকে পায়ের নিচে বা কাপড়ে থুথু ফেলার নির্দেশ এসেছে।
  • মসজিদে অন্যকে কষ্ট দেয় এমন কাজ থেকে বাঁচা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন