৫/১৪. অধ্যায়ঃ
জুতা পরিধান করে সলাত আদায় করা বৈধ
সহিহ মুসলিম : ১১২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১২৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ أَبِي مَسْلَمَةَ، سَعِيدِ بْنِ يَزِيدَ قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي النَّعْلَيْنِ قَالَ نَعَمْ .
আবূ মাসলামাহ্ সা’ঈদ ইবনু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) কি জুতা পরে সালাত আদায় করতেন? জবাবে তিনি বললেনঃ হ্যাঁ।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১১৬,ইসলামীক সেন্টারঃ ১১২৫
