৫/১৫. অধ্যায়ঃ
নকশা বিশিষ্ট কাপড়ে সলাত আদায় করা মাকরূহ
সহিহ মুসলিম : ১১২৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১২৬
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي خَمِيصَةٍ ذَاتِ أَعْلاَمٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ " اذْهَبُوا بِهَذِهِ الْخَمِيصَةِ إِلَى أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ وَائْتُونِي بِأَنْبِجَانِيِّهِ فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا فِي صَلاَتِي " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একখানা নকশা ও কারুকার্য করা চাদরে রসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাতের মধ্যে তিনি এর নকশার প্রতি দেখতে থাকলেন। (অর্থাৎ--কাপড়খানার নকশা ও কারুকার্য সালাতে তার একাগ্রতা নষ্ট করে দিলো।)তাই সালাত শেষে তিনি (ﷺ) বললেনঃ এ চাদরখানা নিয়ে আবু জাহম ইবন হুযাইফা-র কাছে যাও। আর আমাকে তার কম্বলখানা এনে দাও। কারণ এ চাদরখানা এখন সালাতের মধ্যে আমাকে অন্যমনস্ক করে ফেলছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১১৯,ইসলামীক সেন্টারঃ ১১২৮
