৫/১৭. অধ্যায়ঃ
রসুন, পিঁয়াজ, মুলা অথবা এ জাতীয় (দুর্গন্ধযুক্ত) দ্রব্য আহার করে (মাসজিদে প্রবেশ) নিষিদ্ধ
সহিহ মুসলিম : ১১৩৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৩৭
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ، - وَهُوَ ابْنُ صُهَيْبٍ - قَالَ سُئِلَ أَنَسٌ عَنِ الثُّومِ، فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبَنَّا وَلاَ يُصَلِّي مَعَنَا " .
‘আবদুল ‘আযীয ইবনু সুহায়ব (রাঃ) হতে বর্ণিতঃ
রসুন খাওয়া সম্পর্কে আনাস (ইবনু মালিক) (রাঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বা যারা এসব সবজি (দুর্গন্ধজাতীয় গাছ) খায় সে বা তারা যেন আমাদের কাছে না আসে এবং আমাদের সাথে সালাত আদায় না করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৩০, ইসলামীক সেন্টারঃ ১১৩৯[১] এ নিষেধাজ্ঞার হুকুম মসজিদ কিংবা মাসজিদের বাইরের যে কোন 'ইবাদাত সভা সম্মেলনেও প্রযোজ্য হবে। (শারহে মুসলিম -২০৯ পৃষ্ঠা)
