৫/১৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১১৪০ - পেঁয়াজ-রসুন খেলে ঘরে থাকা

রসুন, পিঁয়াজ, মুলা অথবা এ জাতীয় (দুর্গন্ধযুক্ত) দ্রব্য আহার করে (মাসজিদে প্রবেশ) নিষিদ্ধ

পেঁয়াজ-রসুন খেলে মসজিদ থেকে দূরে থাকা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১১৪০

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ - وَفِي رِوَايَةِ حَرْمَلَةَ وَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ " . وَأَنَّهُ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ فَقَالَ " قَرِّبُوهَا " . إِلَى بَعْضِ أَصْحَابِهِ فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ " كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي " .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবুত্‌ ত্বহির-এর বর্ণনায় قَالَ এবং হারমালাহ্‌-এর বর্ণনায় وَزَعَمَ উল্লেখিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রসুন ও পেঁয়াজ খায় তার উচিত আমাদের থেকে দূরে থাকা অথবা আমাদের মসজিদ থেকে সরে থাকা কিংবা বাড়ীতে বসে থাকা।কোন এক সময় তিনি (ﷺ) -এর কাছে শাক-সব্জি ভর্তি একটি ডেকচি আনা হলে তিনি তাতে খাবার গন্ধ দেখে তাতে কি আছে জানার জন্য জিজ্ঞেস করলেন। তাতে কি ধরনের সব্জি আছে তাকে তা জানানো হলে তিনি তখন তার কোন তার সহাবীর কাছে তা নিয়ে যেতে বললেন। এ কথা জেনে সহাবীও তা খাওয়া পছন্দ করলেন না। তিনি (ﷺ) তাকে বললেনঃ তুমি খেতে পার। কারণ আমি যার (মালায়িকাহ্‌) সাথে কথা বলি তোমাকে তো তার সাথে কথা বলতে হয় না।

ই.ফা. ১১৩৩, ই.সে. ১১৪২

সহীহ মুসলিম হাদিস ১১৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা আমাদের মসজিদ থেকে সরে থাকে, কিংবা নিজের ঘরে বসে থাকে। এরপর আরেকটি ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم-এর কাছে শাকসবজি ভর্তি একটি পাত্র আনা হয়। তিনি তাতে গন্ধ পেয়ে জানতে চান ভেতরে কী আছে। পরে তা এক সাহাবীর কাছে নিয়ে যেতে বলেন। সাহাবী তা খেতে পছন্দ না করলে নবী صلى الله عليه وسلم বলেন, তুমি খেতে পার; কারণ আমি যার সাথে কথা বলি, তোমাকে তার সাথে কথা বলতে হয় না। এই হাদিস থেকে বোঝা যায়, গন্ধযুক্ত সবজি খাওয়ার অনুমতি আছে, কিন্তু গন্ধ নিয়ে মসজিদে এসে অন্যকে কষ্ট দেওয়া ঠিক নয়। নবী صلى الله عليه وسلم নিজের জন্য আলাদা কারণের কথাও উল্লেখ করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রসুন বা পেঁয়াজ খেলে গন্ধ থাকা অবস্থায় মসজিদ থেকে দূরে থাকতে বলা হয়েছে।
  • গন্ধযুক্ত খাবার খাওয়া নিজে নিষিদ্ধ নয়—হাদিসে সাহাবীকে খেতে বলা হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم নিজের বিশেষ অবস্থার কারণে তা থেকে বিরত ছিলেন।
  • মসজিদের আদব হলো অন্যদের কষ্ট থেকে বাঁচানো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন