৫/১৯. অধ্যায়ঃ

সলাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া

সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৫৬

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ مِنْ بَعْضِ الصَّلَوَاتِ ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَنَظَرْنَا تَسْلِيمَهُ كَبَّرَ فَسَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ ثُمَّ سَلَّمَ ‏.

‘আবদুল্লাহ ইবনু বুহায়নাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

(একদিন) (রসূলুল্লাহ (ﷺ)) আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। তিনি না বসে উঠে দাঁড়ালে লোকজন সবাই তাঁর সাথে উঠে দাঁড়াল। তিনি সালাত শেষ করলে [অর্থাৎ রসূলুল্লাহ (ﷺ) সালাত প্রায় শেষ করলে] আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষায় ছিলাম। এ সময় তিনি তাকবির বললেন এবং সালাম ফিরানোর পূর্বেই বসে দুটি সিজদা করলেন। এরপর তিনি সালাম ফিরালেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১১৪৯, ইসলামীক সেন্টারঃ ১১৫৮

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন