৫/১৯. অধ্যায়ঃ
সলাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া
সহিহ মুসলিম : ১১৭৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৭৫
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - حَدَّثَنَا أَيُّوبُ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ إِمَّا الظُّهْرَ وَإِمَّا الْعَصْرَ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ ثُمَّ أَتَى جِذْعًا فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَاسْتَنَدَ إِلَيْهَا مُغْضَبًا وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَهَابَا أَنْ يَتَكَلَّمَا وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ قُصِرَتِ الصَّلاَةُ فَقَامَ ذُو الْيَدَيْنِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمِينًا وَشِمَالاً فَقَالَ " مَا يَقُولُ ذُو الْيَدَيْنِ " . قَالُوا صَدَقَ لَمْ تُصَلِّ إِلاَّ رَكْعَتَيْنِ . فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَلَّمَ ثُمَّ كَبَّرَ ثُمَّ سَجَدَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ . قَالَ وَأُخْبِرْتُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّهُ قَالَ وَسَلَّمَ .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে দিবাভাগের দুই ওয়াক্ত সালাতের কোন এক ওয়াক্ত সালাতে অর্থাৎ জুহর কিংবা আসরের সালাত আদায় করলেন। কিন্তু দুই রাকাত আদায় করার পরই সালাম ফিরালেন। এরপর তিনি রাগান্বিত মনে মসজিদের কিবলার দিকে স্থাপিত এক বৃক্ষ শাখার উপর ভর দিয়ে দাঁড়ালেন। এ সময় সবার মাঝে আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-ও ছিলেন। কিন্তু তারা উভয়েই (এ পরিস্থিতিতে) কথা বলতে সাহস পেলেন না। আর যাদের তাড়াতাড়ি করে যাওয়ার ছিল তারা এই বলে দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেল যে, সালাত কমিয়ে দেয়া হয়েছে। অতঃপর যুল-ইয়াদাইয়েন উপনামে পরিচিত জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসূল (ﷺ)! সালাত কি কম করে দেয়া হয়েছে- না আপনি ভুলে গিয়েছেন?এ কথা শুনে নবী (ﷺ) ডানে বাঁয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন যুল-ইয়াদাইয়েন যা বলছে তা কি ঠিক? সবাই জবাব দিলো, হ্যাঁ সে যা বলেছে সত্য বলেছে। আপনি তো সালাত দুই রাকাত মাত্র আদায় করেছেন। তখন তিনি (ﷺ) আরো দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। এরপর তাকবির বলে সিজদা করলেন এবং তাকবির বলে মাথা উঠালেন। এতটুকু বর্ণনা করার পর মুহাম্মাদ ইবনু সিরীন বললেন, ইমরান ইবনু হুসাইন (রাঃ) সম্পর্কে আমাকে বলা হয়েছে যে তিনি বলেছেন, এরপর নবী (ﷺ) সালাম ফিরালেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৬৪, ইসলামীক সেন্টারঃ ১১৭৬
