৫/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১১৮৬ - মসজিদ ও সালাতের স্থানসমূহ
কুরআন তিলওয়াতের সাজদাহ্
সহীহ মুসলিম : ১১৮৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ১১৮৬
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَرَأَ لَهُمْ ﴾ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ﴿ فَسَجَدَ فِيهَا فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سَجَدَ فِيهَا .
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
(তিনি বলেছেন) আবূ হুরায়রাহ্ (রাঃ) তাদের সামনে “ইযাস্ সামা-উন্ শাক্বক্বাত্” সূরাটি তিলাওয়াত করলেন এবং সিজদা করলেন। সিজদা শেষে তিনি তাদেরকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এ সূরাটি তিলাওয়াত করে সিজদা করেছিলেন।
ই.ফা.১১৭৫, ই.সে. ১১৮৭
