৫/২০. অধ্যায়ঃ
কুরআন তিলওয়াতের সাজদাহ্
সহিহ মুসলিম : ১১৯৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ১১৯৩
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَسْجُدُ فِي { إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} فَقُلْتُ تَسْجُدُ فِيهَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ خَلِيلِي صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا فَلاَ أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ . قَالَ شُعْبَةُ قُلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم . قَالَ نَعَمْ .
আবূ রাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবু হুরায়রা (রাঃ)-কে সূরা “ইযাস্ সামাউন শাক্কাত” পড়ে সিজদা করতে দেখেছি। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এ সূরা তিলাওয়াত করে সিজদা করেন? জবাবে তিনি বললেন, আমি আমার প্রিয়তম বন্ধু (ﷺ)-কে এ সূরা তিলাওয়াত করে সিজদা করতে দেখেছি। সুতরাং তাঁর (ﷺ)-এর সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমি এ সূরা তিলাওয়াত করে সিজদা করতে থাকব। হাদীসটি বর্ণনাকারী শুয়াবাহ্ বলেনঃ আমি ‘আতা ইবনু আবু মাইমূনাকে জিজ্ঞেস করলাম “আমার প্রিয়তম বন্ধু” বলতে কি আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ)-কে বুঝিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৮২, ইসলামীক সেন্টারঃ ১১৯৪
