৫/২২. অধ্যায়ঃ
সলাত সমাপনীর সালাম ও তার পদ্ধতি
সহিহ মুসলিম : ১২০০
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২০০
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، وَمَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، أَنَّ أَمِيرًا، كَانَ بِمَكَّةَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ فَقَالَ عَبْدُ اللَّهِ أَنَّى عَلِقَهَا قَالَ الْحَكَمُ فِي حَدِيثِهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُهُ .
আবূ মা’মার (রহঃ) হতে বর্ণিতঃ
মক্কাতে একজন আমীর ছিলেন। তিনি সালাতে দুইটি সালাম ফিরাতেন (একবার ডানে এবং একবার বামে)। এ কথা শুনে আবদুল্লাহ ইবনু মাসউদ বললেন: সে কোথা থেকে এ সুন্নাত শিখেছে? হাকাম তার বর্ণিত হাদীসে বলেছেন: রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১১৮৯, ইসলামীক সেন্টারঃ ১২০১
