৫/২৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২০৮ - কবরের আযাবের সত্যতা

ক্ববরের ‘আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা মুস্তাহাব

কবরের আযাবের সত্যতা ও আশ্রয় প্রার্থনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২০৮

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَتْ عَلَىَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ الْمَدِينَةِ فَقَالَتَا إِنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ . قَالَتْ فَكَذَّبْتُهُمَا وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا فَخَرَجَتَا وَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَجُوزَيْنِ مِنْ عُجُزِ يَهُودِ الْمَدِينَةِ دَخَلَتَا عَلَىَّ فَزَعَمَتَا أَنَّ أَهْلَ الْقُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ فَقَالَ «صَدَقَتَا إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ الْبَهَائِمُ». قَالَتْ فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلاَةٍ إِلاَّ يَتَعَوَّذُ مِنْ عَذَابِ الْقَبْرِ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

মাদীনার দু’জন বৃদ্ধা ইয়াহুদিনী আমার কাছে আসলো। তারা বললঃ কবরে মানুষকে আযাব দেয়া হয়ে থাকে। ‘আয়িশা (রাঃ) বলেনঃ আমি তাদের কথা মিথ্যা প্রতিপন্ন করলাম। তাদের কথা সত্য বলে বিশ্বাস করা আমার ভাল লাগলো না। পরে তারা চলে গেল।অতঃপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমার কাছে আসলে আমি তাঁকে বললামঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! মাদীনার দু’জন বৃদ্ধা ইয়াহুদিনী আমার কাছে এসেছিলেন। তারা বলল, কবরে মানুষকে আযাব দেয়া হয় | এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তারা সত্য কথাই বলেছে | কেননা কবরে মানুষকে এমন আযাব দেয়া হয় যা চতুষ্পদ জীব-জন্তু পর্যন্ত শুনতে পায়। এ কথা বলে ‘আয়িশাহ্‌ (রাঃ) বললেনঃ এরপর আমি সব সময় রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতে দেখেছি।

ই.ফা. ১১৯৭, ই. সে. ১২০৮

সহীহ মুসলিম হাদিস ১২০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর ঘরে মাদিনার দুজন বৃদ্ধা ইহুদি মহিলা এসে বলেন যে কবরের মানুষকে আযাব দেয়া হয়। প্রথমে আয়িশা (রাঃ) তাদের কথা গ্রহণ করতে চাননি। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এসে জানালেন, তারা সত্য কথা বলেছে। তিনি বলেন, কবরের মানুষকে এমন আযাব দেয়া হয় যা চতুষ্পদ প্রাণী পর্যন্ত শুনতে পায়। এরপর আয়িশা (রাঃ) দেখেছেন, রাসূল صلى الله عليه وسلم সালাতে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। এই হাদিসে কবরের আযাব, সালাতের দোয়া এবং আখিরাতের ভয়ের বিষয় একসাথে এসেছে। এখানে শিক্ষা হলো—যে বিষয় রাসূল صلى الله عليه وسلم সত্য বলে নিশ্চিত করেছেন, মুমিন তা ঈমানের সাথে গ্রহণ করে এবং আল্লাহর কাছে নিরাপত্তা চায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবরের আযাব একটি বাস্তব বিষয়, যা রাসূল صلى الله عليه وسلم নিশ্চিত করেছেন।
  • সালাতে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া রাসূল صلى الله عليه وسلم-এর আমলের মধ্যে ছিল।
  • অদৃশ্য বিষয় বুঝতে আল্লাহ ও রাসূলের কথাই মুমিনের ভরসা।
  • আখিরাতের ভয় মানুষকে দোয়ার দিকে ফিরিয়ে আনে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন