৫/২৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১২২৫ - সালাত শেষে তাওহীদের জিকির

সলাতের পর যিকির মুস্তাহাব এবং এর বিবরণ

সালাত শেষে তাওহীদ ও আল্লাহর ক্ষমতা স্মরণ

সহীহ মুসলিমহাদিস নম্বর ১২২৫

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ كَتَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ إِلَى مُعَاوِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا فَرَغَ مِنَ الصَّلاَةِ وَسَلَّمَ قَالَ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ " .

মুগীরাহ্‌ ইবনু শু’বাহ (রাঃ) কর্তৃক আযাদকৃত ক্রীতদাস ওয়ার্‌রাদ (রহঃ) হতে বর্ণিতঃ

মুগীরাহ্‌ বিন শু’বাহ্‌ মু’আবিয়াহ্‌ (রাঃ) -কে লিখে পাঠান যে, রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষে সালাম ফিরিয়ে বলতেন- “লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্‌দাহ্‌ লা শারীকা লাহু লাহুল মুল্‌কু ওয়ালাহুল হাম্‌দু ওয়াহুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন্‌ ক্বদীর, আল্ল-হুম্মা লা-মা-নি’আ লিমা- আ’ত্বয়তা ওয়ালা- মু‘ত্বিয়া লিমা- মানা‘তা ওয়ালা- ইয়ান্‌ফা‘উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ” (অর্থাৎ - আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই। তিনি এক ও শারীক বিহীন। সার্বভৌম ক্ষমতা তাঁর জন্য নির্দিষ্ট। সব প্রশংসা তাঁরই প্রাপ্য। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দিতে চাও তাতে বাধা দেয়ার শক্তি কারো নেই। আর যা দিতে না চাও তার দেবার শক্তিও কারো নেই। আর কোন সম্পদশালীর সম্পদ তোমার নিকট থেকে রক্ষা করতে পারে না।)

ই.ফা. ১২১৪, ই.সে. ১২২৬

সহীহ মুসলিম হাদিস ১২২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুগীরা বিন শু‘আবা (রাঃ) মু‘আবিয়া (রাঃ)-কে লিখে জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সালাত শেষে সালাম ফিরিয়ে বলতেন—আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁর, প্রশংসা তাঁর, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। এরপর দোয়ায় আসে—হে আল্লাহ, তুমি যা দাও তা কেউ আটকাতে পারে না, আর তুমি যা আটকাও তা কেউ দিতে পারে না; কোনো সম্পদশালীর সম্পদ তোমার কাছে তাকে রক্ষা করতে পারে না। এই হাদিস সালাত শেষে জিকির, তাওহীদের ঘোষণা এবং আল্লাহর পূর্ণ ক্ষমতার শিক্ষা দেয়। এখানে বান্দা নিজের শক্তি, সম্পদ ও মর্যাদাকে বড় করে দেখে না; বরং আল্লাহর দান ও সিদ্ধান্তের সামনে নিজেকে ছোট মনে করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত শেষে তাওহীদের জিকির করা নবী صلى الله عليه وسلم-এর আমল।
  • আল্লাহ যা দেন তা কেউ আটকাতে পারে না, আর যা আটকান তা কেউ দিতে পারে না।
  • সম্পদ বা মর্যাদা আল্লাহর সামনে মানুষকে স্বাধীন করে না।
  • সালামের পর জিকিরে আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন