৫/২৯. অধ্যায়ঃ
সলাতে মুক্তাদীরা কখন দাঁড়াবে
সহিহ মুসলিম : ১২৫৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১২৫৫
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو، - يَعْنِي الأَوْزَاعِيَّ - حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَصَفَّ النَّاسُ صُفُوفَهُمْ وَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَامَ مَقَامَهُ فَأَوْمَأَ إِلَيْهِمْ بِيَدِهِ أَنْ " مَكَانَكُمْ " . فَخَرَجَ وَقَدِ اغْتَسَلَ وَرَأْسُهُ يَنْطِفُ الْمَاءَ فَصَلَّى بِهِمْ .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার সালাতের জন্য ইকামত দেওয়া হলে লোকজন কাতার ঠিক করে দাঁড়াল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জায়গায় দাঁড়িয়ে ইশারা করে তাদের সবাইকে বললেন: তোমরা প্রত্যেকে নিজের জায়গায় অপেক্ষা করো। এরপর তিনি গিয়ে গোসল করে আসলেন। তখন তাঁর মাথার চুল থেকে পানি চুইয়ে পড়ছিল। এরপর তিনি সবাইকে নিয়ে সালাত আদায় করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১২৪৩, ইসলামীক সেন্টারঃ ১২৫৬
