৫/৪৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৩৭৭ - মসজিদ ও সালাতের স্থানসমূহ
মুয়ায্যিন আযান দিলে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া নিষেধ
সহীহ মুসলিম : ১৩৭৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩৭৭
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - وَهُوَ ابْنُ زِيَادٍ - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ، قَالَ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ الْمَسْجِدَ بَعْدَ صَلاَةِ الْمَغْرِبِ فَقَعَدَ وَحْدَهُ فَقَعَدْتُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَ أَخِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ " .
‘আবদুর রহ্মান ইবনু আবূ ‘আম্রাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন মাগরিবের সালাতের পর ‘উসমান ইবনু ‘আফ্ফান মসজিদে এসে একাকী এক জায়গায় বসলেন। তখন আমি তাঁর কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে বললেন - ভাতিজা, আমি রাসূলুল্লাহ (ﷺ) - কে বলতে শুনেছি, যে ব্যক্তি জামা’আতের সাথে ‘ইশার সালাত আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ফাজ্রের সালাত জামা’আতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে সালাত আদায় করল।
ই.ফা. ১৩৬৪, ই.সে. ১৩৭৬
