৫/৪৮. অধ্যায়ঃ
জামা’আতে নাফ্ল সলাত এবং চাটাই, মুসল্লা ও কাপড় ইত্যাদি পবিত্র বস্তুর উপর সলাত আদায় জায়িয
সহিহ মুসলিম : ১৩৮৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩৮৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ " قُومُوا فَأُصَلِّيَ لَكُمْ " . قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর দাদী মুলাইকা তার নিজের হাতে প্রস্তুত একটি খাবার খেতে রসূলুল্লাহ (ﷺ)-কে দাওয়াত দিলে তিনি (ﷺ) তা খেলেন। খাওয়া শেষে তিনি (ﷺ) বললেনঃ তোমরা সবাই উঠে দাঁড়াও, আমি তোমাদের (বারাকাত বা শিক্ষাদানের) জন্য সালাত আদায় করব। আনাস ইবন মালিক (রাঃ) বলেনঃ আমি উঠে গিয়ে আমাদের একটি চাটাইয়ের উপর দাঁড়ালাম যা দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে কালো বর্ণ ধারণ করেছিল। আমি সেটির উপর কিছু পানি ছিটিয়ে দিলাম। রসূলুল্লাহ (ﷺ) ঐ চাটাইয়ের উপর দাঁড়ালেন। আর বৃদ্ধা মহিলা দাঁড়ালেন পিছনে। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাথে নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন এবং তারপর চলে গেলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৭২, ইসলামীক সেন্টারঃ ১৩৮৪
