৬/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৫৫৩ - উম্মু হানীর বর্ণনায় চাশত

যুহার সলাত মুস্তাহাব আর তার সর্বনিম্ন (রাক‘আতের পরিমান) হচ্ছে দু’ রাক‘আত, আর সম্পুর্ন হচ্ছে আট রাক‘আত, মধ্যম পরিমান হচ্ছে চার অথবা ছয় রাক‘আত এবং এগুলো রক্ষনাবেক্ষন করার ব্যাপারে উৎসাহ প্রদান

উম্মু হানী রাঃ-এর বর্ণনায় মক্কা বিজয়ের চাশতের সালাত

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৫৫৩

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، أَنَّ أَبَاهُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ،قَالَ سَأَلْتُ وَحَرَصْتُ عَلَى أَنْ أَجِدَ أَحَدًا مِنَ النَّاسِ يُخْبِرُنِي أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سَبَّحَ سُبْحَةَ الضُّحَى فَلَمْ أَجِدْ أَحَدًا يُحَدِّثُنِي ذَلِكَ غَيْرَ أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ أَخْبَرَتْنِي أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَتَى بَعْدَ مَا ارْتَفَعَ النَّهَارُ يَوْمَ الْفَتْحِ فَأُتِيَ بِثَوْبٍ فَسُتِرَ عَلَيْهِ فَاغْتَسَلَ ثُمَّ قَامَ فَرَكَعَ ثَمَانِيَ رَكَعَاتٍ لاَ أَدْرِي أَقِيَامُهُ فِيهَا أَطْوَلُ أَمْ رُكُوعُهُ أَمْ سُجُودُهُ كُلُّ ذَلِكَ مِنْهُ مُتَقَارِبٌ - قَالَتْ - فَلَمْ أَرَهُ سَبَّحَهَا قَبْلُ وَلاَ بَعْدُ . قَالَ الْمُرَادِيُّ عَنْ يُونُسَ . وَلَمْ يَقُلْ أَخْبَرَنِي .

‘আবদুল্লাহ ইবনু হারিস ইবনু নাওফাল (রহঃ) হতে বর্ণিতঃ

এমন কোন লোকের সন্ধান পেতে আমি খুবই আকাঙ্ক্ষী ছিলাম এবং এ ব্যাপারে লোকদের জিজ্ঞেসও করতাম যে, এমন কেউ আমাকে এ মর্মে জ্ঞাত করতে পারবে যে, রাসূলুল্লাহ (ﷺ) ‘সালাতুয যুহা’ বা চাশ্‌তের সালাত আদায় করেছেন। তবে একমাত্র আবূ ত্বলিবের কন্যা উম্মু হানী ছাড়া আর কাউকেই এমন পাইনি যে, আমাকে এ ব্যাপারে কিছু অবহিত করতে পেরেছে।তিনি (উম্মু হানী) আমাকে জানিয়েছেন যে, মক্কা বিজয়ের দিন সূর্যোদয়ের পর বেলা কিছু বাড়লে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাছে আসলেন। একটি কাপড় আনা হল এবং তা দিয়ে পর্দা করে দিলে তিনি গোসল করলেন। তারপর সালাতে দাঁড়ালেন এবং আট রাক‘আত আদায় করলেন। উম্মু হানী (রাঃ) বলেছেন- এ সালাতে তাঁর ক্বিয়াম (দাঁড়ানো) দীর্ঘতর ছিল, না রুকু’ দীর্ঘতর ছিল, না সিজদাহ্‌ দীর্ঘতর ছিল তা আমি জানিনা। তবে ক্বিয়াম, রুকু’ ও সিজদাহ্‌ সবগুলোই মনে হয় এক রকমের দীর্ঘ ছিল। উম্মু হানী (রাঃ) বলেছেনঃ এর আগে কিংবা পরে আর কখনো আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ‘সালাতুয্‌ যুহা’ বা চাশ্‌তের সালাত আদায় করতে দেখিনি।হাদীসটির বর্ণনাকারী মুরাদী এটি ইউনুস থেকে বর্ণনা করেছেন। তবে তিনি ‘আখবারানী’ অর্থাৎ ‘ইউনুস আমাকে বলেছেন’ কথাটি উল্লেখ করেননি।

ই.ফা. ১৫৩৮, ই.সে. ১৫৪৫

সহীহ মুসলিম হাদিস ১৫৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনুল হারিস বলেন, তিনি এমন কাউকে খুঁজছিলেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতুয যুহা বা চাশতের সালাতের কথা জানাতে পারে। তিনি একমাত্র আবু তালিবের কন্যা উম্মু হানী (রাঃ)-এর কাছ থেকে এই খবর পান। উম্মু হানী (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন সূর্য কিছুটা ওপরে ওঠার পর নবীজি (صلى الله عليه وسلم) তাঁর কাছে আসেন, পর্দা করা হলে তিনি গোসল করেন, তারপর আট রাকাত সালাত আদায় করেন। তিনি বলেন, কিয়াম, রুকু ও সিজদা সবই কাছাকাছি দীর্ঘ ছিল। এর আগে বা পরে তিনি নবীজিকে এই সালাত আদায় করতে দেখেননি। এখানে চাশতের সালাতের সময়, আট রাকাত এবং সালাতের ভারসাম্যপূর্ণ আদায়ের বিষয়টি স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উম্মু হানী (রাঃ) চাশতের সালাতের গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন।
  • মক্কা বিজয়ের দিন সূর্য ওঠার পর আট রাকাত সালাত আদায় করা হয়েছিল।
  • সালাতে কিয়াম, রুকু ও সিজদা কাছাকাছি ভারসাম্যপূর্ণ ছিল।
  • বর্ণনাকারী নিজের জানা সীমা স্পষ্টভাবে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন