৬/১৫. অধ্যায়ঃ
ফার্যের পূর্বে ও পরে নিয়মিত সুন্নাতের ফাযীলাত এবং তার সংখ্যার বিবরণ
সহিহ মুসলিম : ১৫৭৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৫৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، - يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ - عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، قَالَ حَدَّثَنِي عَنْبَسَةُ بْنُ أَبِي سُفْيَانَ، فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ " . قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ . وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ . وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ .
‘আম্র ইবনু আওস (রহঃ) হতে বর্ণিতঃ
যে রোগে আনবাসা ইবনু আবু সুফিয়ান (রাঃ) মৃত্যুবরণ করেছেন- সে রোগ শয্যায় থাকাকালে তিনি আমার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছেন যা খুবই খুশির বা আনন্দের। আমি উম্মু হাবিবা (রাঃ)-কে বলতে শুনেছি; তিনি বলেছেনঃ আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, দিন ও রাতে যে ব্যক্তি মোট বারো রাকাত (সুন্নাত) সালাত আদায় করে তার বিনিময়ে জান্নাতে ঐ ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করা হয়।উম্মু হাবিবা (রাঃ) বলেছেন: আমি যে সময়ে রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ সালাত সম্পর্কে শুনেছি তখন থেকে আর কখনো তা আদায় করা পরিত্যাগ করিনি। আনবাসা ইবনু আবু সুফিয়ান (রাঃ) বলেছেন: এ সালাত সম্পর্কে যখন আমি উম্মু হাবিবা (রাঃ)-এর কাছ থেকে শুনেছি; তখন থেকে আর ঐ সালাতগুলো কখনো পরিত্যাগ করিনি। আমর ইবনু আওস (রাঃ) বলেছেনঃ যে সময়ে এ সালাত সম্পর্কে আমি আনবাসা ইবনু আবু সুফিয়ান (রাঃ)-এর নিকট থেকে শুনেছি সে সময় থেকে আর কখনো তা পরিত্যাগ করিনি। নুমান ইবনু সালিম (রাঃ) বলেছেন: যে সময় আমি এ হাদিসটি আমর ইবনু আওস (রাঃ)-এর নিকট থেকে শুনেছি তখন থেকে কখনো আর তা পরিত্যাগ করিনি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৬৪, ইসলামীক সেন্টারঃ ১৫৭১
