৬/১৭. অধ্যায়ঃ
রাতের সলাত, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর রাতের সলাতের রাক‘আত সংখ্যা, বিত্র সলাত এক রাক’আত এবং এক রাক’আত সলাত আদায় সহীহ্ সাব্যস্ত
সহিহ মুসলিম : ১৬১১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬১১
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَبِيدٍ، سَمِعَ أَبَا سَلَمَةَ، قَالَ أَتَيْتُ عَائِشَةَ فَقُلْتُ أَىْ أُمَّهْ أَخْبِرِينِي عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَتْ كَانَتْ صَلاَتُهُ فِي شَهْرِ رَمَضَانَ وَغَيْرِهِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً بِاللَّيْلِ مِنْهَا رَكْعَتَا الْفَجْرِ .
আবূ সালামাহ্ (রাঃ} হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-এর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, আম্মাজান! আমাকে রসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে অবহিত করুন তো। তিনি বললেনঃ রমজান ও অন্য মাসে রসূলুল্লাহ (ﷺ) ফজরের দুই রাকাত (সুন্নাত) সালাতসহ রাতের বেলা মোট তের রাকাত সালাত আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৫৯৬, ইসলামীক সেন্টারঃ ১৬০৩
