৬/১৮. অধ্যায়ঃ
রাত্রিকালীন সলাত- আর যে ঘুমিয়ে পড়ে অথবা অসুস্থ হয়ে পড়ে
সহিহ মুসলিম : ১৬২৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬২৬
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّهُ قَالَ انْطَلَقْتُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنِ الْوِتْرِ . وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَقَالَ فِيهِ قَالَتْ مَنْ هِشَامٌ قُلْتُ ابْنُ عَامِرٍ . قَالَتْ نِعْمَ الْمَرْءُ كَانَ عَامِرٌ أُصِيبَ يَوْمَ أُحُدٍ .
সা'দ ইবনু হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে তাঁকে রসূলুল্লাহ (ﷺ)-এর বিতর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। এ পর্যন্ত বর্ণনা করার পর তিনি হাদিসটি হুবহু পূর্বে বর্ণিত হাদিসের মতো বর্ণনা করলেন। তবে এতে তিনি এ কথাও বর্ণনা করেছেন যে, আয়িশা (রাঃ) বললেনঃ কোন হিশাম? তখন আমি বললাম আমির-এর পুত্র হিশাম। এ কথা শুনে তিনি বললেনঃ আমির কত উত্তম মানুষ ছিলেন। তিনি উহুদ যুদ্ধে শাহাদাত লাভ করেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬১১, ইসলামীক সেন্টারঃ ১৬১৮
