৬/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬২৮ - মুসাফিরদের সালাত ও তার কসর
রাত্রিকালীন সলাত- আর যে ঘুমিয়ে পড়ে অথবা অসুস্থ হয়ে পড়ে
সহীহ মুসলিম : ১৬২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬২৮
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنْ أَبِي عَوَانَةَ، قَالَ سَعِيدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا فَاتَتْهُ الصَّلاَةُ مِنَ اللَّيْلِ مِنْ وَجَعٍ أَوْ غَيْرِهِ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ব্যথা-বেদনা বা অন্য কোন কারণে রাসূলুল্লাহ (ﷺ) এর রাত্রিকালীন কোন সালাত কাজা হয়ে গেলে দিনের বেলা তিনি বারো রাক‘আত সালাত আদায় করে নিতেন।
ই,ফা. ১৬১৩, ই.সে.১৬২০
