৬/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৬৩৫ - মুসাফিরদের সালাত ও তার কসর
রাত্রিকালের সলাত দু’ দু’ রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর
সহীহ মুসলিম : ১৬৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৬৩৫
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ حَدَّثَاهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ قَالَ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ».
‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল-হে আল্লাহর রাসূল! রাতের সালাত কীভাবে আদায় করতে হবে? জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ রাতের সালাত দু‘ দু‘ রাক‘আত করে আদায় করবে। অতঃপর যখন ভোর হয়ে আসছে বলে মনে করবে তখন এক রাক‘আত বিত্র আদায় করবে।
ই.ফা. ১৬২০, ই.সে. ১৬২৭
