৬/২৪. অধ্যায়ঃ
শেষ রাতে যিক্র ও প্রার্থনা করা এবং দু‘আ কবূল হওয়ার আলোচনা
সহিহ মুসলিম : ১৬৬১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৬৬১
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ " ثُمَّ يَبْسُطُ يَدَيْهِ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ مَنْ يُقْرِضُ غَيْرَ عَدُومٍ وَلاَ ظَلُومٍ " .
সা‘দ ইবনু সা‘ঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
সা’দ ইবনু সাঈদ (রহঃ) থেকে এই একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। এতে তিনি অতিরিক্ত এতটুকু বর্ণনা করেছেন যে, অতঃপর মহান ও বরকতময় আল্লাহ নিজের দুই হাত প্রসারিত করে বলেনঃ যিনি কখনো দরিদ্র হবেন না, কিংবা জুলুম করেন না এমন সত্তাকে ঋণ দেয়ার জন্য কে আছ?
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৪৬, ইসলামীক সেন্টারঃ ১৬৫৩
