৭/১. অধ্যায়ঃ
কুরআন সংরক্ষণে যত্নবান হওয়ার নির্দেশ, অমুক আয়াত ভুলে গিয়েছি বলার অপছন্দনীয়তা ও আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে বলার বৈধতা প্রসঙ্গে
সহিহ মুসলিম : ১৭২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭২৭
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَأَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ تَعَاهَدُوا هَذِهِ الْمَصَاحِفَ - وَرُبَّمَا قَالَ الْقُرْآنَ - فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهِ . قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقُلْ أَحَدُكُمْ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ هُوَ نُسِّيَ " .
শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেছেনঃ এই পবিত্র গ্রন্থের – আবার কখনো বলেছেন এ কুরআনের রক্ষণাবেক্ষণ কর। কেননা মানুষের মন থেকে তা এক পা বাঁধা চতুষ্পদ জন্তুর চেয়েও (অধিক বেগে) পলায়নপর।আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) আরও বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমি (কুরআন মাজীদের) অমুক অমুক আয়াত ভুলে গেছি। বরং তার থেকে আয়াতগুলো বিস্মৃত হয়ে গেছে (এরূপ বলা উত্তম)।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭১২, ইসলামীক সেন্টারঃ ১৭১৯
