৭/৩. অধ্যায়ঃ

মাক্কার বিজয়ের দিবসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সূরাহ্‌ আল ফাত্‌হ পাঠ করার উল্লেখ প্রসঙ্গে আলোচনা

সহিহ মুসলিমহাদিস নম্বর ১৭৩৯

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَاقَتِهِ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ ‏.‏ قَالَ فَقَرَأَ ابْنُ مُغَفَّلٍ وَرَجَّعَ ‏.‏ فَقَالَ مُعَاوِيَةُ لَوْلاَ النَّاسُ لأَخَذْتُ لَكُمْ بِذَلِكَ الَّذِي ذَكَرَهُ ابْنُ مُغَفَّلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.

‘আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাযিঃ) হতে বর্ণিতঃ

মক্কা বিজয়ের দিন আমি দেখেছি রসূলুল্লাহ (ﷺ) তাঁর উটনীর পিঠে বসে সূরা আল ফাতহ পাঠ করেছেন। মুআবিয়াহ ইবন কুররাহ বর্ণনা করেছেন, অতঃপর আবদুল্লাহ ইবন মুগাফফাল ‘তারজী’সহ (সূরা আল ফাতহ) পাঠ করে শুনালেন। মুআবিয়াহ বলেছেন, লোকজন জমায়েত হওয়ার আশঙ্কা না থাকলে আবদুল্লাহ ইবন মুগাফফাল নবী (ﷺ)-এর অনুকরণে যেভাবে (সূরাটি পাঠ করে) শুনিয়েছেন সেভাবে শুনাতাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭২৪, ইসলামীক সেন্টারঃ ১৭৩১

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন