৭/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৭৮৪ - সাত হরফে কুরআন পাঠ
কুরআন সাত হরফে অবতীর্ণ হওয়ার বিবরণ ও এর যথার্থতা
সাত হরফে কুরআন পাঠ ও তিলাওয়াতের সহনশীলতা
সহীহ মুসলিম : ১৭৮৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৭৮৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ، حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَرْسِلْهُ اقْرَأْ» . فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «هَكَذَا أُنْزِلَتْ» . ثُمَّ قَالَ لِيَ «اقْرَأْ» . فَقَرَأْتُ فَقَالَ " هَكَذَا أُنْزِلَتْ إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ " .
আবদুর রহমান ইবনু ‘আবদুল ক্বারী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি 'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ)-কে বলতে শুনেছি, আমি যেভাবে সূরা আল ফুরক্বান তিলাওয়াত করি হিশাম ইবনু হাকীম ইবনু হিযাম (রাঃ)-কে অন্যভাবে তিলাওয়াত করতে শুনলাম অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ সূরাটি আমাকে এভাবে পড়িয়েছিলেন। তৎক্ষণাৎ আমি তাকে বাধা দিতে যাচ্ছিলাম। কিন্তু পরক্ষণেই আবার তাকে পড়ে শেষ করার অবকাশ দিলাম।তারপর তাকে গলায় চাদর জড়িয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে নিয়ে গিয়ে বললাম : হে আল্লাহর রাসূল! আপনি আমাকে যেভাবে সূরা আল ফুরক্বান পড়তে শিখিয়েছিলেন এ লোকটি তার থেকে ভিন্ন রকম করে সূরাটি পড়তে শুনেছি। এ কথা শুনে তিনি বললেনঃ তাকে ছেড়ে দাও।তারপর তাকে লক্ষ্য করে বললেন- তুমি পড়। তখন সে আবার সেভাবে পড়ল যেভাবে আমি তাকে পড়তে শুনেছিলাম। তারপর পড়ার পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এটি এভাবেই অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি আমাকে লক্ষ্য করে বললেন, তুমি পড়। সুতরাং আমি পড়লেও তিনি বললেনঃ এভাবেই অবতীর্ণ হয়েছে। এর মধ্যে যতটুকু যেভাবে তোমাদের কাছে সহজ সেভাবেই পড়।
ই.ফা. ১৭৬৯, ই.সে. ১৭৭৬
সহীহ মুসলিম হাদিস ১৭৮৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, তিনি হিশাম ইবন হাকিম (রা.)-কে সূরা আল-ফুরকান অন্যভাবে পড়তে শুনলেন। উমর (রা.) মনে করলেন, এটি তাঁর শেখা পদ্ধতির ভিন্ন। তিনি তাঁকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে গেলেন। নবীজি (صلى الله عليه وسلم) হিশামকে পড়তে বললেন এবং বললেন, এভাবেই অবতীর্ণ হয়েছে। এরপর উমর (রা.)-কে পড়তে বললেন; তাঁর পড়া শুনেও বললেন, এভাবেই অবতীর্ণ হয়েছে। তারপর নবীজি (صلى الله عليه وسلم) জানালেন, এই কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে; তাই যা সহজ, তা পড়। এই হাদিসে তিলাওয়াতের ভিন্ন বৈধ রূপ, ধৈর্য এবং নবীজির কাছে যাচাই করার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে—হাদিসে তা স্পষ্ট।
- তিলাওয়াতে ভিন্নতা দেখলে জ্ঞানীর কাছে যাচাই করা উচিত।
- উমর (রা.) ধৈর্য ধরে পড়া শেষ হতে দিয়েছেন।
- সহজ পদ্ধতিতে সঠিকভাবে কুরআন পড়ার অনুমতি আছে।
