৭/২৩. অধ্যায়ঃ
মাগরিবের (ফার্য) সলাতের পূর্বক্ষণে দু' রাক'আত আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ১৮২৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৮২৪
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، - وَهُوَ ابْنُ صُهَيْبٍ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا بِالْمَدِينَةِ فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ لِصَلاَةِ الْمَغْرِبِ ابْتَدَرُوا السَّوَارِيَ فَيَرْكَعُونَ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ حَتَّى إِنَّ الرَّجُلَ الْغَرِيبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَحْسِبُ أَنَّ الصَّلاَةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهِمَا .
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিতঃ
আমরা মাদীনায় ছিলাম। মুয়ায্যিন মাগরিবের সালাতের আযান দিলে তারা তাড়াহুড়া করে স্তম্ভের নিকট গিয়ে দুই রাকাত দুই রাকাত সালাত আদায় করতেন। এমনকি কোনো আগন্তুক মসজিদে প্রবেশ করলে অধিক সংখ্যক সালাত আদায়কারীর কারণে মনে হতো যে, (ফরজ) সালাত শেষ হয়ে গেছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮০৯, ইসলামীক সেন্টারঃ ১৮১৬
