৮/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৮৪১ - জুমার গোসল ও আযানের পর বিলম্ব

জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করা ওয়াজিব প্রসঙ্গে এবং এ সম্পর্কে যা নির্দেশ দেয়া হয়েছে

জুমার গোসল: আযানের পর বিলম্ব না করার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৮৪১

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَعَرَّضَ بِهِ عُمَرُ فَقَالَ مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ . فَقَالَ عُثْمَانُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا زِدْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ أَنْ تَوَضَّأْتُ ثُمَّ أَقْبَلْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ» .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদা জুমার দিন ‘উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন ‘উসমান ইবনু ‘আফ্‌ফান (রাঃ) প্রবেশ করেন। ‘উমর (রাঃ) তাঁর প্রতি ইঙ্গিত করে বলেন, লোকদের কি হল যে, তাঁরা আযানের পরও (মসজিদে আসতে) বিলম্ব করে। ‘উসমান (রাঃ) বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি আযান শোনার পর ওজু করা ছাড়া অতিরিক্ত আর কিছু করিনি, অতঃপর এসে পৌছেছি। ‘উমর (রাঃ) বলেন, ওজুও চলে তবে আপনারা কি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেননি, তোমাদের কেউ যখন জুমার সালাতে আসে সে যেন গোসল করে?

ই.ফা. ১৮২৬, ই.সে. ১৮৩৩

সহীহ মুসলিম হাদিস ১৮৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার খুতবার সময় উসমান ইবনু আফফান (রাঃ)-এর প্রবেশের ঘটনা এসেছে। উমর (রাঃ) তখন লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি ইঙ্গিত করে বলেন, লোকদের কী হলো যে তারা আযানের পরও বিলম্ব করে। উসমান (রাঃ) বলেন, তিনি আযান শোনার পর শুধু ওজু করেছেন, তারপর চলে এসেছেন। তখন উমর (রাঃ) বলেন, ওজুও চলে, তবে তোমরা কি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বলতে শুননি—তোমাদের কেউ যখন জুমার সালাতে আসে, সে যেন গোসল করে? এই হাদিসে জুমার গোসল, আযানের পর দ্রুত মসজিদে আসা এবং নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ স্মরণ রাখার শিক্ষা আছে। এখানে বিষয়টি সরাসরি জুমার দিনের প্রস্তুতির সাথে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযানের পর জুমার সালাতে বিলম্ব করা নিয়ে সতর্ক করা হয়েছে।
  • জুমার জন্য গোসলের নববী নির্দেশ স্মরণ করানো হয়েছে।
  • উসমান (রাঃ) আযান শুনে ওজু করে দ্রুত এসেছিলেন—হাদিসে তা এসেছে।
  • জুমার দিনে প্রস্তুতি আগে থেকে নেওয়ার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন